সিলেটের সেই নারী করোনায় ‘আক্রান্ত’ ছিলেন না

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে থাকা অবস্থায় মারা যাওয়া লন্ডনফেরত নারী নভেল করোনাভাইরাসে ‘সংক্রমিত’ ছিলেন না।

মঙ্গলবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীরের বরাত দিয়ে এ তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, ওই নারীর নমুনার কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। এরপর জ্বর, সর্দি, কাশির সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ২০ মার্চ হাসপাতালে ভর্তি হন। নভেল করোনাভাইরাসের মত উপসর্গ থাকায় তাকে রাখা হয় আইসোলেশনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যান ৬১ বছর বয়সী ওই নারী। পরে আইইডিসিআরের প্রতিনিধিরা গিয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান পরীক্ষার জন্য।

সংক্রমণের বিষয়ে তখন নিশ্চিত হওয়া না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী সংক্রমণ রোগে মৃত্যুর সৎকার বিধি অনুযায়ী নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয় ওই নারীকে।

লন্ডনফেরত ওই নারীর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায়। তার মৃত্যুর পর তার পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠায় জেলা প্রশাসন।

করোনা: সিলেটে ‘আইসোলেশনে’ থাকা নারীর মৃত্যু

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026
img
শেরপুরে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় মানুষের ঢল Feb 04, 2026
img
কেন বিচ্ছেদ মেনে নিয়েছিলেন, কারণ জানালেন আমির খান! Feb 04, 2026
img
‘এপস্টেইন ফাইল্‌স’ নিয়ে ক্ষোভপ্রকাশ কঙ্গনার! Feb 04, 2026
img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026