© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গফরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন:
গফরগাঁওয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
own-reporter-mymensingh
০৫:১৪ পিএম | ২৪ মার্চ, ২০২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম তাকমিনা (২০)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাকমিনা ওই গ্রামের মতিন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে তাকমিনা ও তার এক বোন খাওয়া-দাওয়া শেষে আলাদা ঘরে ঘুমাতে যায়। ভোরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পাড়া ভরট জামে মসজিদের পাশে চান্দে মড়লের ভিটায় একটি গাছে তাকমিনার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মতিন মিয়ার দাবি, দুর্বৃত্তরা তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন