বাংলাদেশে তাবলিগের কার্যক্রম স্থগিত

বাংলাদেশে তাবলিগ জামাত তাদের সব ধরণের দাওয়াতি কাজ স্থগিত ঘোষণা করেছে। মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতে গিয়ে এক মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এ ঘটনার পর সিঙ্গাইরের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার রাতেই তাবলিগ জামাতের আলমী শুরার সর্বসম্মত এই নির্দেশনা দেশের সব মার্কাজে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রামের মেখল মাদ্রাসার শিক্ষক ও তাবলিগের চারিয়া মার্কাজের দায়ী মাওলানা জাকারিয়া নোমান ও তাবলিগ জামাতের আলমী শুরার সদস্য মাওলানা রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা জাকারিয়া নোমান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে তাবলিগের সব কাজ স্থগিত করা হয়েছে। স্থগিতাদেশের বার্তা আলমী শুরার বড়দের থেকে আমাদের কাছে পৌঁছানো হয়েছে।

মাওলানা জাকারিয়া আরও বলেন, সংকটকালীন পরিস্থিতিতে দেশের বিজ্ঞ ফুকাহায়ে কেরাম যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী অবশ্যই চলতে হবে বলে আলমী শুরার ওই বার্তায় উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, আপদকালীন মুহূর্তে মসজিদে ফরজ নামাজ ও বাসায় সুন্নত নামাজ আদায় করার পরামর্শ দিয়েছেন ওলামায়ে কেরামরা।

প্রসঙ্গত, ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেয়ার জন্য হাজার হাজার মানুষ সমবেত হয়। এরপর ওই সমাবেশ থেকে ৩০০ জনের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভারত জুড়ে আতঙ্ক ও ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়েছে।

এছাড়া মালয়েশিয়াতেও তাবলিগের একটি সমাবেশ থেকে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার কারণে বাংলাদেশে তাবলিগের কার্যক্রমে স্থগিতাদেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026
img
কুখ্যাত এপস্টেইনের বাড়িতে ৪ দিন ছিলেন নরওয়ের ক্রাউন প্রিন্সেস Feb 03, 2026
img
ক্লাবের হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন রোনালদো, খবর গণমাধ্যমের Feb 03, 2026
img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026