করোনা: সিলেটে পল্লী চিকিৎসকসহ একদিনে তিনজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে এক পল্লী চিকিৎসকসহ একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহিনুর ইসলাম শাহীন বলেন, বুধবার রাত দেড়টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আবুল কাশেম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মালপাড়া গ্রামে। তিনি দীর্ঘ দিন থেকে গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে বসবাস করছিলেন। বাজারে তার একটি ফার্মেসি আছে।

তিনি আরও বলেন, গত ১৯ মে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া বুধবার রাতে বালাগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ৪৬ বছর বয়সী এক পুরুষ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ (৫৫) মারা যান।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন সম্পন্ন হবে। সব মিলিয়ে এখন সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন। তবে সুনামগঞ্জ জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026
img
দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে: মাহমুদউল্লাহ Feb 07, 2026