ঝিনাইদহে ঝড়ে একজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি

সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে ঝিনাইদহে গাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

জানান গেছে, বুধবার রাত ২ টার দিকে সদর উপজেলার হলিধানী গ্রামে ঘরের পাশে শতবর্ষী একটি বটগাছ উপড়ে ঘরের উপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ওই গ্রামের বুদোই মন্ডলের স্ত্রী নাদেরা বেগম মারা যান। পরে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পানের কারণে জেলার ৬ উপজেলায় গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, ঝড়ে কৃষকের কলাগাছ, পাটক্ষেত, পানের বরজসহ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়াও নষ্ট হয়েছে আম ও লিচু বাগান। বৃষ্টির কারণে তলিয়ে গেছে পুকুর-ঘাট। ভেসে গেছে মাছ। ভেঙ্গে গেছে ছোট বড় অসংখ্য গাছ, কাচা ও পাকা বাড়ি ঘর। যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। গ্রামাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা সাইক্লোন আম্পানের তাণ্ডবে ঝিনাইদহের ৬ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে নিরূপণ করা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের কাছে সরকারি ত্রাণ পাঠানো হচ্ছে।

সূত্র জানায়, ঝড়ে এই অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন লাইনের চরম ক্ষতি হয়েছে। চাহিদা কমে যাওয়ার কারণে বিদ্যুৎ গ্রিড গুলো ঝুঁকিতে পড়েছে। বিকেলের দিকে কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফিরে এসেছে। বিকেল ৫টার পরে জেলা শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা পুণঃস্থাপন করা হয়েছে। আকাশ এখনো মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে মৃদু বাতাস বইছে।

এদিকে সরবরাহ লাইনে ত্রুটি থাকার কারণে উৎপাদিত বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়ে বিদ্যুৎ গ্রিড।

ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী পরিতোষ কুমার জানান, গাছপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ছেড়া তার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026