বগুড়ায় আধা ঘণ্টার ব্যবধানে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন।

দুইজনের মধ্যে করোনায় সোহেল (৩৮) নামে এক যুবক ও উপসর্গ নিয়ে মাসুম (৩৫) নামে আরেক যুবকের মৃত্যু হয়।
ডা. খায়রুল বাশার মোমিন জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সোহেল শ্বাসকষ্ট নিয়ে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন মাত্রা ৩০ এ নেমে আসায় বৃহস্পতিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দিনগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দু’টি দাফনের জন্য জীবাণুমুক্ত করে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।
টাইমস/এইচইউ