© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী

শেয়ার করুন:
করোনায় মারা গেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী
central-desk
১১:০১ এএম | ২৯ জুন, ২০২০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বাদ আসর গাজীপুর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন