করোনা: সিলেট বিভাগে আক্রান্ত বেড়ে ৪২৯০

সিলেট বিভাগে আরও ১৪০ জনের করোনাভাইরাস শনাক্ত আক্রান্ত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাদের করোনার সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে বিভাগের চার জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৯০ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৮২ জন।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৯৮ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২১ জন এবং ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার ১৬ জনের এবং মৌলভীবাজার জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ জন, সুস্থ হয়েছেন ৩৯৩ জন।

সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৩ জন এবং মারা গেছেন ৬ জন।

হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৫৫৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯১ জন এবং মারা গেছেন ৬ জন।

মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৪১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৪ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026