© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে বদলি

শেয়ার করুন:
স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে বদলি
own-reporter
০২:২৮ পিএম | ২৭ জুলাই, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী সার্জন পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের ৮জন স্বাস্থ্য অধিদপ্তরে, ১৯ জন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গ্রিড হাসপাতালে ও একজন বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ছিলেন।

রোববার এক আদেশে তাদের আটজনকে বিমানবন্দর স্বাস্থ্য অফিসে এবং ২০ জনকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলায়েত হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ২৮ জুলাই নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়।

এ ব্যাপারে ডা. মো. বেলাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের নিয়মিত বদলির অংশ হিসেবে নতুন জায়গায় পদায়ন করা হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে চিকিৎসকের স্বল্পতা ছিল। এছাড়া বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রে এখন কাজের চাপ বেড়েছে। এ কারণে সেখানে আটজনকে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে এরই মধ্যে পরিবর্তন এনেছে সরকার। সেই সঙ্গে বিভিন্ন হাসপাতাল শাখার পরিচালক পদেও বদলি শুরু হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন