নেত্রকোনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর পাইকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইমাম হোসেন (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন ইমাম হোসেনের ছেলে সোহরাব।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাইকুড়া গ্রামের ইমাম হোসেনের সঙ্গে আপন তিন সহোদর আমজাদ হোসেন, আহম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার দুপুর ১টার দিকে ইমাম হোসেন ও তার ছেলে সোহরাব হোসেন বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে যান। এ সময় আমজাদ হোসেন ও আহম্মদ হোসেন তাদের বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আপন সহোদরের আঘাতে বড় ভাই ইমাম হোসেন ঘটনাস্থলে মারা যান। আর তার ছেলে সোহরাব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026