© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বয়ফ্রেন্ডের মৃত্যুশোকে এবার বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!

শেয়ার করুন:
বয়ফ্রেন্ডের মৃত্যুশোকে এবার বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা!

মনীষা হীরা

district-correspondent
০৫:৪১ পিএম | ১১ অক্টোবর, ২০২০

বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়াশোনা করতেন তিনি। এরই মাঝে বয়ফ্রেন্ডের মৃত্যুতে মুষড়ে পড়েছেন। একমাস আগে তার বয়ফ্রেন্ড আত্মহত্যা করেন। তার মৃত্যুশোকে এবার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রী মনীষা হীরাও আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন।

শনিবার রাতে শহরের সবুজবাগের বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মনীষা হীরা গোপালগঞ্জ শহরের চাঁদমারী রোডের সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তার বাবার নাম তুষার হীরা।

আত্মহত্যার বিষয়ে তার সহপাঠি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী বিজন বলেন, আত্মহত্যার কারণ কেউ জানেন না। তবে এক-দেড় মাস আগে মনীষার বয়ফ্রেন্ড আত্মহত্যা করে। এতে সে ডিপ্রেশনে ছিল। সম্প্রতি তার বিয়ে ঠিক হয় এবং আশীর্বাদও হয়েছিল।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনেই সকাল ১০টার দিকে মনীষার বাড়িতে যাই। তার বাবার কাছ থেকে জানতে পারি সকালে তিনি ওয়াশরুমে যাওয়ার সময় দেখেন মনীষা ফ্যানের সাথে ঝুলে আছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন