© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে যুবক নিহতের ঘটনায় দোষীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
সিলেটে যুবক নিহতের ঘটনায় দোষীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:০৫ পিএম | ১৪ অক্টোবর, ২০২০

সিলেটে পুলিশ ফাঁড়িতে এসআইয়ের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। কেউই আইনের উর্ধ্বে নয়।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার ও গুজব ঠেকাতে সকলের সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ছে। অপপ্রচার ডালপালা মেলেছে। কেউ কেউ নিরাপত্তা বাহিনী, আইনশৃংখলা বাহিনী ও আদালতের কর্মকাণ্ড নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে।

মন্ত্রী বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। কিন্তু একটি মহল বিষয়টি নিয়ে তড়িত ফলাফল আশা করছেন। তড়িত কোনো কিছুর ফলই ভালো হয় না। ধর্ষণ চিরতরে রোধের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের ওপর আস্থা রাখুন। সরকার ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধগুলোকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে। এধরণের অপরাধের তদন্ত উচ্চ পর্যায়ের কমিটির হাতে ন্যস্ত করা হচ্ছে। কাজেই সরকারকে সবসময় দোষ দেয়া বন্ধ করতে হবে। 

টাইমস/এসএন

মন্তব্য করুন