© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাজী সেলিমের ছেলের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

শেয়ার করুন:
হাজী সেলিমের ছেলের বাসা থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

ফাইল ছবি

own-reporter
০৫:৪০ পিএম | ২৬ অক্টোবর, ২০২০

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের বাসা থেকে অবৈধভাবে মজুত রাখা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া তার শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করে এরফান সেলিম ও তার সহযোগীরা। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় জিডি হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নৌবাহিনীর কর্মকর্তা।

আরও পড়ুন- লেফটেন্যান্টকে নির্যাতন: হাজী সেলিমের গাড়িচালক রিমান্ডে

 

টাইমস/এসএন

মন্তব্য করুন