© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতাল কর্মীদের মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু : গ্রেপ্তার ১০

শেয়ার করুন:
হাসপাতাল কর্মীদের মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু : গ্রেপ্তার ১০
own-reporter
০৩:৪৮ পিএম | ১০ নভেম্বর, ২০২০

রাজধানীর শ্যামলীতে মাইন্ড এইড নামে একটি হাসপাতালের কর্মচারীদের মারধরে এএসপি আনিসুল করিম মারা গেছেন। এঘটনায় পুলিশ ওই হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে। তবে এঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এএসপি আনিসুল করিমকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।

তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, এএসপি আনিসুল করিমকে মারধরের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এরই মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

নিহত পুলিশ কর্মকর্তার বড় ভাই গণমাধ্যমকে বলেন, আনিসুল করিম পারিবারিক নানা কারণে মানসিক সমস্যায় ভুগছিল। চিকিৎসার জন্য তাকে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালের কর্মচারীরা নির্যাতন করে তাকে হত্যা করেছে।

গ্রেপ্তার আসামিরা

তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবস্থাপনার জড়িত সকলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা যতটুকু জেনেছি, ওই হাসপাতালে কোনো ডাক্তার নেই। এরই মধ্যে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।

জানা গেছে, গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের বেসরকারি মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম।

ওই দিন হাসপাতালে ভর্তি হওয়ার পরে হাসপাতালে ৬-৭ কর্মী এএসপি আনিসুল করিমকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা মারা যান।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভর্তি হওয়ার পর এএসপি আনিসুল করিম কর্মচারীদের মারধর শুরু করেন। তিনি খুবই অস্বাভাবিক আচরণ করায় হাসপাতারের কর্মচারীরা তাকে নিবৃত করেছে মাত্র।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন