© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুজিববর্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি আনল ভারতীয় হাই কমিশন

শেয়ার করুন:
মুজিববর্ষে বিশেষ সংস্করণের হাতঘড়ি আনল ভারতীয় হাই কমিশন
own-reporter
০৫:১১ পিএম | ১৭ নভেম্বর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সন্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি তৈরি করেছে ভারতীয় হাই কমিশন। ভারতীয় বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ এ ঘড়িগুলো তৈরি করেছে।

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সন্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি উপহার দিয়েছে ভারতীয় হাই কমিশন। ভারতীয় বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ এ ঘড়িগুলো তৈরি করেছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সংস্করণের তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর।

বিশেষ সংস্করণের এ হাতঘড়ি উন্মোচনকালে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আস্থা ও সৌহার্দের প্রতীক। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকার প্রধান কাজ করছেন।

এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। বঙ্গবন্ধু একজন সাহসী নেতা। বঙ্গবন্ধুর জীবন অনুপ্রেরণার।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন