© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশিকে যুবক নিহত

শেয়ার করুন:
কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশিকে যুবক নিহত

ফাইল ছবি

district-correspondent
০৪:৫৭ পিএম | ২১ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামের রৌমারীতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত হাসিনুর খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে।

কুড়িগ্রামের রৌমারীতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত হাসিনুর খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁটিয়ামাড়ী সীমান্তে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬২/৩ এর পাশে হাসিনুরসহ কয়েকজন দাড়িয়েছিলেন।

এসময় আসাম রাজ্যের হাটসিংমারী জেলার মাইনকার চর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় হাসিনুর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

টাইমস/এসএন

মন্তব্য করুন