© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুপ্রেরণীয় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা

শেয়ার করুন:
অনুপ্রেরণীয় শীর্ষ তিন নেতার একজন শেখ হাসিনা
own-reporter
০৪:৩৫ পিএম | ০৬ মার্চ, ২০২১

করোনা মোকাবিলায় সাফল্য অর্জনের স্বীকৃতস্বরূপ সবচেয়ে অনুপ্রেরণাদায়ী তিন নারী নেতার একজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের সরকারপ্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী এই কৃতিত্ব অর্জন করেছেন।

শনিবার (৬ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে করোনাকালে অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণাদায়ী হিসেবে তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি।

শীর্ষ তিন নারী নেতা হলেন- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন, বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কমনওয়েলথ মহাসচিব বলেন, আমি অনেক নারী এবং মেয়ের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছি। এরপরও আমাদের কমনওয়েলথের তিনজন বিস্ময়কর নেতার নাম বলতে চাই। যারা করোনাকালে নিজ দেশে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন।

কমনওয়েলথের মহাসচিব বলেন, অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে এমন একটি বিশ্বের আশা দিয়েছেন, যা নারী-পুরুষদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে। যা হবে সর্বজনীন মঙ্গল।

টাইমস/এসএন

মন্তব্য করুন