টঙ্গীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৬

গাজীপুরের টঙ্গীতে প্রতিপক্ষের হামলায় এক তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ছয়জন। এ ঘটনায় রাজীব (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

হামলায় নিহত তরুনের নাম হাবিবুর রহমান হাবিব (১৭)। সে স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। হাবিব এক কাঠের দোকানের কর্মচারী ছিলেন।

আরিচপুর এলাকায় শনিবার রাতে পূর্ব এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টঙ্গী (পূর্ব) থানার পুলিশ সূত্র।

হামলায় আহতরা হলেন পূর্ব আরিচপুরের বাসিন্দা মো. হাসান (১৮), মো. মাহফুজ (১৪), রুহান (১৫), জিসান (১৫), মধুমিতা রোডের হাফেজ আহমেদ বাবু (২৩) ও ভুইয়া পাড়ার বাসিন্দা মো. সোহেল (১৬)।

টঙ্গী (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাইবাজারের নদীবন্দর এলাকায় রাত পৌনে ৯টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে নিয়ে হাসান ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় হাবিব।

তিনি আরও জানান, এলাকাবাসী আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে গুরুতর আহত হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ রাজীব নামের এক যুবককে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Share this news on:

সর্বশেষ

img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026