মানিকগঞ্জে কাভার্ডভ্যানচাপায় বাসের টিকিট চেকার নিহত
মানিকগঞ্জের কাভার্ডভ্যানের চাপায় আজাদ তালুকদার (৫৫) নামে বাসের এক টিকিট চেকার নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-পাটুরিয়া সংযোগ সড়কের চরের ডাঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির হোসেন। নিহত আজাদ তালুকদার শিবালয় উপজেলার ছোট ধুতরাবাড়ি এলাকার মৃত আক্তার উদ্দিন তালুকদারের ছেলে। তিনি শাকুরা পরিবহনের বাসের টিকিট চেকার ছিলেন।
মানিকগঞ্জের কাভার্ডভ্যানের চাপায় আজাদ তালুকদার (৫৫) নামে বাসের এক টিকিট চেকার নিহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-পাটুরিয়া সংযোগ সড়কের চরের ডাঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির হোসেন।
নিহত আজাদ তালুকদার শিবালয় উপজেলার ছোট ধুতরাবাড়ি এলাকার মৃত আক্তার উদ্দিন তালুকদারের ছেলে। তিনি শাকুরা পরিবহনের বাসের টিকিট চেকার ছিলেন।
এসআই আমির হোসেন জানান, কাভার্ডভ্যান চাপায় নিহত আজাদ তালুকদার শাকুরা পরিবহনের টিকিট চেকার ছিলেন। ভোরে শাকুরা পরিবহনের একটি বাসের টিকিট চেক করে তিনি রাস্তা পার হচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় আজাদ।
তিনি আরও জানান, এ ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টাইমস/এইচইউ