© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদে আছেন: বাংলাদেশ হাইকমিশন  

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় বাংলাদেশিরা নিরাপদে আছেন: বাংলাদেশ হাইকমিশন   
central-desk
০১:১১ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। মিশনে একটি হটলাইন খোলা হয়েছে যাতে করে যে কেউ যোগাযোগ করতে পারে।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। মিশনে একটি হটলাইন খোলা হয়েছে যাতে করে যে কেউ যোগাযোগ করতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের কারও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদা (+94712406313) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

তিনি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রোববার শ্রীলঙ্কার ইস্টার সানডের অনুষ্ঠান পালনের সময় চার্চ ও হোটেলের ছয়টিরও বেশি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলায় অন্তত পর্যটকসহ শতাধিক নিহত এবং সাড়ে ৪০০ বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন...

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, নিহত শতাধিক

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন