রাজশাহীতে ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তিন বোনের

রাজশাহীর বাঘা উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে যাচ্ছিলেন ছোট বোন। তাকে বাঁচানোর চেষ্টা করেন বড় দুই বোন। একপর্যায়ে তিনজনই পানির নিচে তলিয়ে যায়।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বাঘা থানার ওসি মহসীন আলী।

নিহতরা হলো- মীরগঞ্জ ভানকর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শ্রিপা (১২), একই এলাকার জিল্লুর রহমানের মেয়ে জিম (১৭) এবং ঐশী (৯)।

জিম এবং ঐশী সম্পর্কে আপন বোন এবং শিপ্রা চাচাতো বোন। এদের মধ্যে শিপ্রা মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি, জিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণি এবং ঐশী মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মহসীন আলী জানান, দুপুরে তিন বোন পদ্মা নদীতে গোসলের জন্য যায়। এসময় ঐশী সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যেতে থাকলে শ্রিপা ও জিম তাকে বাঁচানোর চেষ্টা করে। একপর্যায়ে তিনজনই পানির নিচে তলিয়ে যায়।

তিনি আরও জানান, তাদের ঘাটে রাখা কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে নদীতে খুঁজতে শুরু করেন স্থানীয়রা। এতে তিন বোনের মরদেহ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় মনিগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি খুবই মর্মান্তিক।

 

টাইমস/এএস/এইচইউ 

Share this news on:

সর্বশেষ

img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026