© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

শেয়ার করুন:
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ফাইল ছবি।

own-reporter-rajshahi
০৯:০৫ পিএম | ১০ জুন, ২০১৯

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী সাটল ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মুত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী সাটল ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরগামী সাটল ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন ওই যুবক। রেললাইনের উপর থাকা তারে জড়িয়ে তিনি নিচে পড়ে যান। ট্রেনে কাটা পড়ে সেখানেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যুবকের পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জিআরপি থানার ওসি জানান।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন