উগান্ডার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসার এমডি

উগান্ডার পানি সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। সুপেয় পানির বিষয়ে দক্ষতা অর্জনে বিশ্বব্যাংকের পরামর্শে একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে দেশটির রাজধানী কাম্পালায় অবস্থান করছেন।

বুধবার ‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই’ শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন তিনি।

সুজন ওয়াসার এমডির দপ্তর প্রতিষ্ঠানটির গড় বিল, ভুতুড়ে বিল, অনিয়মিত পানি সরবরাহ, পানির মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং সম্প্রতি আলোচিত উগান্ডা সফর নিয়ে কথা বলেন। সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।  

ওয়াসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আন্তরিকতা এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ফলে চট্টগ্রাম ওয়াসা বাস্তবিক অর্থেই একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহ এবং স্যুয়ারেজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। নগরবাসীর পানির চাহিদাকে মাথায় রেখে পানির উৎস বৃদ্ধি এবং সঞ্চালন লাইনের কাজও চলছে। তবে সম্প্রতি ওয়াসার যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি নগরবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সড়কে ওয়াসার খোঁড়াখুড়ি কেন্দ্রিক যানজট নগরবাসীর সে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

এ কারণে অন্তত প্রধান সড়কের পাইপলাইন স্থাপনের কাজগুলো দিনের পরিবর্তে রাতে করার জন্য ওয়াসার এমডি’র দৃষ্টি আকর্ষণ করেন সুজন। এ ছাড়া ওয়াসার কাজ শেষে রাস্তাগুলো দ্রুততার সঙ্গে মেরামত করে চলাচল উপযোগী করার আহ্বান জানান।

সুজন বলেন, নগরের বিভিন্ন ওয়ার্ডে এখনো পর্যন্ত ওয়াসার সঞ্চালন লাইন নেই। বিভিন্ন ওয়ার্ডে ওয়াসার পানি সরবরাহ নেই কিন্তু প্রতিনিয়ত ভুতুড়ে বিলের বোঝা বহন করতে হচ্ছে গ্রাহককে। একদিকে ওয়াসার পানি নেই অন্যদিকে দেখা যাচ্ছে ওয়াসার একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীকে বশ করে অসাধু ব্যবসায়ীরা গ্যালনে ভরে প্রতিনিয়ত ওয়াসার পানি বিক্রির ব্যবসা করছে।

তিনি ওয়াসার এমডিকে জনগণের আর্থিক অবস্থা বিবেচনা করে পানির মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান।

সুজন গ্রাহকসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক একটি হটলাইন নাম্বার চালুর পরামর্শ দেন এবং দ্রুততার সঙ্গে ওয়াসার উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করে সরকারের উন্নয়নের সুফল জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রসঙ্গত, নগরে সুপেয় পানির চাহিদা পুরণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনে সম্প্রতি ৫ কোটি টাকা ব্যয়ে ৪১ কর্মকর্তার উগান্ডা যাচ্ছেন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে দেশ জুড়ে নানামুখী বিতর্ক উঠে। সেসব বিতর্কের বিপরীতে চট্টগ্রাম ওয়াসার এমডির এমন প্রতিক্রিয়া জানা গেল।  

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026