© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর, সম্পাদক আজগর

শেয়ার করুন:
মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর, সম্পাদক আজগর
own-reporter
০৫:২২ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজগর নস্কর। এছাড়া কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল আলম মানিক।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি পদে আবুল বাসার, আবদুল গফুর, মুহাম্মদ আলম, নূরে আলম রহু, নাসরিন সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবদুল আলিম, টিপু সুলতান, রফিকুল ইসলাম রফিক।

টাইমস/টিএইচ

মন্তব্য করুন