© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

শেয়ার করুন:
খালেদার সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল
own-reporter
০৬:২৬ পিএম | ২৩ মার্চ, ২০১৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার বেলা ১২টায় কাঁটাবন মোড় থেকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দেয়।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন