বাণিজ্য
আসন্ন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে তামাকপণ্যে শুল্ককর বাড়ানোর মাধ্যমে ধূমপায়ী ও তামাকসেবীর সংখ্যা কমানোর লক্ষ্যে সিগারেট, বিড়ি, গুল, জর্দার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসাথে সিগারেটসহ সবধরনের তামাকজাত পণ্যের ওপর বিদ্যমান কর কাঠামোতে আমূল পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে।
শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নয়দিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। বন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার আকরাম হোসেন।