বাণিজ্য
চট্টগ্রাম নগরীতে প্রতি কেজি চাল (আতপ ও সিদ্ধ) ২০ টাকায় এবং চিনি মাত্র ৪০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে এই দুটি পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।
রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে এই সেলের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।