রাজনীতি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সৈয়দ মোহাম্মদ মুন্না (৩৫) নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে রক্তাক্ত করে শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ফতুল্লার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাশরাফি তার নির্বাচনী এলাকা নড়াইল-২ এর জন্য ফায়ার সার্ভিসের জন্য একটি নতুন গাড়ি ও পুলিশ ফাঁড়ি সংস্কারের আবেদন নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আসেন।