রাজনীতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে এই কমিটি করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে। তাই আসনগুলোতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন।