‘কান্তারা’ ব্যঙ্গের অভিযোগে ফের আইনি সমস্যায় রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিং একবারের ভুল মন্তব্যেই আবারও বিতর্কের মুখে। সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে ‘কান্তারা’ সিনেমার এক দৃশ্যের ব্যঙ্গাত্মক অনুকরণ করে তিনি তুলু সম্প্রদায়ের দৈব নৃত্যকে ‘মহিলা ভূত’ হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য ভাইরাল হতেই তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আসে।



প্রথমবার হিন্দু জনজাগ্রুতি সমিতির পক্ষ থেকে গোয়ার পানাজি থানায় অভিযোগ করা হয়েছিল। ক্ষমা চাওয়ার পরও অভিযোগ থামেনি। বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে নতুন করে মামলা দায়ের করেন প্রশান্ত মেথাল নামে একজন আইনজীবী। অভিযোগনামায় বলা হয়েছে, রণবীরের কৌতুক করা মন্তব্যে সমগ্র তুলু সম্প্রদায় অপমানিত হয়েছেন। চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ হিসেবে সম্বোধন করা অত্যন্ত অসম্মানজনক এবং অবমাননাকর, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।

ঘটনার সূত্রপাত হয় ইফি’র মঞ্চ থেকে। সেখানে রণবীর বলেন, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপর ভর করেছিল।” এরপর তিনি দৃশ্যটি অনুকরণ করেন, যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রের ভিতরে প্রবেশ করেন। এই অভিনয় প্রক্রিয়ায় দর্শকরা হেসে উঠলেও তুলু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, রণবীরের মন্তব্যে ইচ্ছাকৃতভাবে দেবতাদের অসম্মান করা হয়েছে। তাই আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা আবারও চাপের মুখে, এবং নেটদুনিয়ায় এই ঘটনায় তীব্র সমালোচনা চলছে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025
img
চট্টগ্রামে সোমবার অনুষ্ঠিত হবে হৃদরোগ কনফারেন্স Dec 14, 2025
img
ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ Dec 14, 2025
img
অন্যের হাসিতেই জীবনের পরম সার্থকতা দেখেন গায়িকা Dec 14, 2025
img
পার্শ্ববর্তী দেশের উস্কানিতে আ.লীগের দালালরা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : খোকন Dec 14, 2025
img
সরকার পতনের তিন মাস পর নেপালে ফের অলির জোয়ার Dec 14, 2025
img
খুলনায় অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩ Dec 14, 2025
img
উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের এক সদস্যের ওপর হামলা Dec 14, 2025
img

দ্য ডিসেন্টের বিশ্লেষণ

হাদির ওপর হামলার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজন শনাক্ত Dec 14, 2025
img
খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা : আজহারুল ইসলাম মান্নান Dec 14, 2025
img
বিদায়ী ম্যাচের আগে জন সিনার হৃদয়স্পর্শী বার্তা Dec 14, 2025
img
পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা Dec 14, 2025