© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০৩০ সালে ৩৬ দিন রোজা হবে!

শেয়ার করুন:
২০৩০ সালে ৩৬ দিন রোজা হবে!
international-desk
১০:৫২ এএম | ০৭ মে, ২০২০

আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে। রমজান এর বাইরে নয়। তবে, ২০৩০ সালে মুসলমানদের ৩৬ দিন রোজা রাখতে হবে। এমনটি জানিয়েছেন সৌদি আরবের আল-কাসিম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল-মুসনাদ।

এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি ২০৩০ সালের রমজান মাস ৩৬ হয়ে যাবে! 'না', রমজান মাস ঠিকই থাকবে। বরং বছরের শুরু ও শেষে রমজান অনুষ্ঠিত হবে।

এক টুইট বার্তায় অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মুসনাদ বলেছেন, চন্দ্র বছর সৌরবর্ষের তুলনায় ১১ দিন কম হয়। অর্থাৎ সৌরবর্ষ ৩৬৫ দিন এবং চন্দ্র বছর ৩৫৪ দিন। ফলে, ২০৩০ সালের শুরুতে এবং শেষে অর্থাৎ দুইবার পবিত্র রমজান মাস আসবে। এমন ঘটনা বার বার পুনরাবৃত্তি হয় না।

২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আর আশা করা যায় এ মাসটি ৩০দিন পূর্ণ হবে। আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আর তাতে ডিসেম্বরে মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসেবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন