© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ অনিশ্চিত

শেয়ার করুন:
বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ অনিশ্চিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ০২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে কাতারের দোহায় স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলা এবং তার জবাবে আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কাতারসহ পুরো অঞ্চল উচ্চ সতর্কতায় রয়েছে।

রবিবার এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘আজ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিত করা হলো।’ সংস্থাটি আরো জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার এই ম্যাচটি ২৭ মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচটিতে তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ও লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।
তবে ম্যাচটি স্থগিত করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক সংস্থা উয়েফা ও কনমেবল।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান পাল্টা হিসেবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন স্থানে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। রবিবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূপাতিত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এবি/টিকে

মন্তব্য করুন