© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধের প্রভাবে ভারতে আটকা পড়ল জিম্বাবুয়ে ক্রিকেট দল

শেয়ার করুন:
যুদ্ধের প্রভাবে ভারতে আটকা পড়ল জিম্বাবুয়ে ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ০২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেট দলের।

রোববার দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলে জিম্বাবুয়ে। সোমবার ভোর সাড়ে চারটায় দেশের পথে রওনা হওয়ার কথা থাকলেও ভারতে আটকা পড়েছে দলটি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার মধ্যে পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেক স্থানে আকাশপথ বন্ধ রয়েছে। ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার আগ পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য ভারতেই অবস্থান করবে সিকান্দার রাজার দল।

এর আগে, শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে কলম্বো থেকে দেশে ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল।

এবি/টিএ

মন্তব্য করুন