হেটমায়ারের বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন তুললেন আমির
ছবি: সংগৃহীত
১০:৫০ পিএম | ০২ মার্চ, ২০২৬
সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ভারতের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। এই ম্যাচে বিতর্কিত আউটের হসিকার হয়েছেন শিমরন হেটমায়ার।
উইকেটে এসেই দারুণ ব্যাটিং করছিলেন হেটমায়ার। ১১ বলে ২৭ রান করে বিধ্বংসী হয়ে ওঠা হেটমায়ারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে আউট করেন জাসপ্রিত বুমরাহ। রিভিউতে দেখা যায় স্নিকো মিটারে স্পাইক থাকলেও ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল।
ওই সময় হেটমায়ার আউট না হলে ম্যাচের ফলাফল ভিন্ন হতো বলে মনে করেন মোহাম্মদ আমির। ভারতের সাবেক এই ক্রিকেটার আরো দাবি করেন, বিতর্কিত এই সিদ্ধান্ত ভারতের পক্ষে না গেলে তারা সেমিফাইনালে উঠতে পারতো না।
আমির বলেন, 'আমি মনে করি হেটমায়ারের আউটটি বিতর্কিত। আমি মনে করি না সে আউট ছিলো। সে যদি আর কিছু ডেলিভারি খেলতে পারতো তাহলে তাদের স্কোর ২২০-২৩০ হতে পারতো। আর ভারতও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতো।'
গতকালের এই জয়ে সেমির টিকিট পেয়েছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সেমিতে গেলেও শিরাপা জিততে পারবে না ভারত, এমনটাই মনে করেন আমির।
ইউটি/টিএ