দুই লাল কার্ডের ম্যাচে গেতাফের কাছে রিয়ালের হার
ছবি: সংগৃহীত
০৭:৩৩ এএম | ০৩ মার্চ, ২০২৬
রিয়াল মাদ্রিদের পায়ের নিচের মাটি আরও সরে গেল। গতকাল (সোমবার) বার্নাব্যুতে মার্তিন সাত্রিয়ানোর প্রথমার্ধের স্ট্রাইকে ১-০ গোলে তারা হেরেছে গেতাফের কাছে।
বিরতির কিছুক্ষণ আগে চমৎকার ভলিতে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান সাত্রিয়ানো। আগের সপ্তাহে ওসাসুনার কাছে হারা রিয়াল দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরার চেষ্টা করলেও ব্রেকথ্রু পায়নি। স্টপেজ টাইমে তাদের বদলি খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো রেফারিকে গালি দিয়ে লাল কার্ড দেখেন। পরে আদ্রিয়ান লিসো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দুই দল ম্যাচ শেষ করে ১০ জন নিয়ে।

এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে পড়ল রিয়াল। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। ৬৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা।
টিজ/টিকে