© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

শেয়ার করুন:
কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ০৩ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলা চালিয়েছে ইরানে। তার পাল্টা জবাবও দিচ্ছে ইরান। যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার 'ফিনালিসিমা' ম্যাচটি আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন সেই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্থগিতাদেশ ঘোষণার সময় কাতার সরাসরি হামলার কথা উল্লেখ করেনি। তারা শুধু জানিয়েছে, প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথা সময়ে জানানো হবে।



কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) গত ১ মার্চ এক বিবৃতিতে জানায়, 'কাতার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার ফুটবল ম্যাচ এবং টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে।'

এর আগে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

টিজ/টিকে 

মন্তব্য করুন