টি-টোয়েন্টি বিশ্বকাপ / সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা, নেই কোনো বাংলাদেশি
ছবি: সংগৃহীত
০৩:১৯ পিএম | ০৩ মার্চ, ২০২৬
টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত এই তালিকায় জায়গা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ার বা ম্যাচ রেফারির।
গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে তাদের কাউকেই দায়িত্ব দেয়া হয়নি।

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নীতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
এর পরের দিন অর্থাৎ ৫ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন ক্রিস গ্যাফানি ও আল্লাহউদ্দিন পালেকার। মুম্বাইয়ের ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রাইফেল এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আইকে/টিএ