© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ তামিমদের

শেয়ার করুন:
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ তামিমদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল-ফাহিম সিনহাসহ ঢাকার একাধিক ক্লাব কাউন্সিলররা। রোববার (৮ মার্চ) এই অভিযোগের একটি আনুষ্ঠানিক চিঠি জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছেন তারা।

তামিমদের দাবি, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ড অবৈধ। ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব তাদের সঙ্গে এই বিষয়ে সম্মত হয়েছে বলেও দাবি করেন তারা।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। নির্বাচনের কয়েকদিন আগে অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ভোট বর্জন করে ১৬টি ক্লাব। নির্বাচিত পরিচালনা পর্ষদকেও বিভিন্ন সময় অবৈধ বোর্ড হিসেবে আখ্যা দিয়েছেন তারা। এই বোর্ডের অধীনে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেও আপত্তি জানায় বেশকিছু ক্লাব।
 
 

গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বোর্ডকে নিয়ে সরকারের কাছে অভিযোগের প্রস্তুতি নিচ্ছিলেন বিদ্রোহী ক্লাবগুলো। আজ সেই আনুষ্ঠানিক চিঠিটি জমা পড়ল ক্রীড়া পরিষদে।
 
ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খানের কাছে চিঠি দিয়ে বের হওয়ার পর তামিম ইকবালরা জানান, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করার জন্য ক্রীড়া পরিষদকে চিঠিতে জানানো হয়েছে। সেই তদন্ত অনুযায়ী ক্রীড়া পরিষদকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তারা।

কেএন/এসএন

মন্তব্য করুন