© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কথার চেয়ে আগে কাজ করা ভালো: আফঈদা

শেয়ার করুন:
কথার চেয়ে আগে কাজ করা ভালো: আফঈদা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি স্বল্পভাষী হিসেবে পরিচিত। সংবাদ সম্মেলনে তিনি সাধারণত এক-দুই বাক্যে উত্তর দেন, যা অনেক সময় রিপোর্টিংয়ের জন্য সীমিত মনে হয়। সাংবাদিকদের প্রশ্নে আফঈদা বলেন, “মনে হয় কথার চেয়ে কাজ আগে করা ভালো।”

আগামীকাল সোমবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে দলের কোচ পিটার বাটলারের সঙ্গে হাজির ছিলেন আফঈদা। একজন সাংবাদিক তার সংক্ষিপ্ত উত্তরদানের ধরন নিয়ে জানতে চাইলে আফঈদা বলেন, “মোস্তাফিজুর ভাই যেখানেই থাকুন, সেরা। আমি তাঁর মতো অনুসরণ করি না।



আমি ক্রিকেটও তেমনভাবে দেখি না। আমার কাছে কাজ আগে করা গুরুত্বপূর্ণ। কথায় অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। কাজ দেখিয়ে দিলে কথার প্রয়োজন হয় না।”

আগামী ম্যাচে বাংলাদেশ পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে খেলবে। এর আগে দল সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছে এবং জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে। আফঈদা উল্লেখ করেছেন, দেশের মাঠগুলো ভালো হলে অনুশীলনও আরও উন্নত হবে। তিনি বলেন, “দেশে যদি একটি ভালো মাঠ থাকে, তাহলে ফুটবলের জন্য তা অনেক গুরুত্বপূর্ণ হবে।”

আইকে/টিএ

মন্তব্য করুন