© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাউন্সারের আঘাতে মাঠ থেকে হাসপাতালে জিম্বাবুয়ে ব্যাটার

শেয়ার করুন:
বাউন্সারের আঘাতে মাঠ থেকে হাসপাতালে জিম্বাবুয়ে ব্যাটার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৬ পিএম | ০৮ মার্চ, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হয়েছেন জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার কেলিস এনডলোভু। ডুনেডিনে ম্যাচ চলাকালে ব্রি ইলিংয়ের করা একটি বাউন্সার খেলতে গিয়ে বল সরাসরি তাঁর মাথায় আঘাত করে। হেলমেট পরা থাকলেও আঘাতের পর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় মোডেস্টার মুপাচিকওয়ার সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি গড়েছিলেন এনডলোভু। মাঠ ছাড়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ১২ রান।

দলের অস্থায়ী প্রধান কোচ কেট এব্রাহিম জানান, এনডলোভুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তিনি বলেন, ‘আমরা ইতিবাচক খবর পেয়েছি। এখন তিনি সাড়া দিচ্ছেন, যা আমাদের জন্য স্বস্তির। ধীরে ধীরে তাঁর অবস্থা উন্নতি হচ্ছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ এব্রাহিম আরও জানান, মাঠ থেকে নেওয়ার সময় মুপাচিকওয়ার সঙ্গে কিছু কথাও বলেছেন এনডলোভু।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৯.১ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন অ্যামেলিয়া কের, ৩৪ রান দিয়ে নেন ৭ উইকেট। জবাবে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

এবি/টিএ

মন্তব্য করুন