© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?

শেয়ার করুন:
ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ০৮ মার্চ, ২০২৬
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত। শনিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে  ম্যাচটি শুরু হবে।

এই দু-দলের মধ্যে আজ যারা শিরোপা জিতবে, তারাই নতুন করে ইতিহাস লিখবে। প্রথম দল হিসেবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে ভারতের। সেইসঙ্গে সবচেয়ে বেশি তিনবার চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ। এমনকি টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। শ্রীলঙ্কার (২০১২) পর দ্বিতীয় স্বাগতিক হিসেবে ফাইনাল খেলছে ভারত। অন্যদিকে, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এর আগে ২০২১ সালে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারে তারা।

ভারত

টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাংকিং: ১

সেরা ফল: চ্যাম্পিয়ন (২০০৭, ২০২৪)

কোচ: গৌতম গম্ভীর

অধিনায়ক: সূর্যকুমার যাদব

শীর্ষ র‍্যাংকধারী ব্যাটার: অভিষেক শর্মা (১)

শীর্ষ র‍্যাংকধারী বোলার: বরুণ চক্রবর্তী (১)



স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং।

নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাংকিং: ৪

সেরা ফল: রানার্সআপ (২০২১)

কোচ: রব ওয়াল্টার

অধিনায়ক: মিচেল স্যান্টনার

শীর্ষ র‍্যাংকধারী ব্যাটার: টিম সেইফার্ট (১০)

শীর্ষ র‍্যাংকধারী বোলার: জ্যাকব ডাফি (১৮)

স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি মুখোমুখি

ভারতে জয়: ১৬

নিউজিল্যান্ড: ১১

টাই: ৩

আরআই/টিএ

মন্তব্য করুন