© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

শেয়ার করুন:
আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ পিএম | ০৮ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাণিজ্যিক বিমান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এর জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভারতে আটকা পড়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। কয়েক দিনের বন্দিদশা কাটিয়ে চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরার বন্দোবস্ত করেছে আইসিসি। তবে এই প্রত্যাবর্তনের ব্যবস্থাপনা নিয়ে পক্ষপাতিত্ব ও বৈষম্যের গুরুতর অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক।

গত রোববার (১ মার্চ) সুপার এইটের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিমান-জটে তারা দেশে ফিরতে পারেনি। এর তিন দিন পর বুধবার (১১ মার্চ) সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। তারাও আটকা পড়ে ভারতে। সর্বশেষ বৃহস্পতিবার (১২ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে হারে বিদায় নেয় ইংল্যান্ড।

কিন্তু অনেক অনিশ্চয়তার পর আইসিসি যখন এই তিন দলকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়, তখন সবার আগে সুবিধা পায় পরে বিদায় নেওয়া ইংল্যান্ড! শনিবার মুম্বাই থেকে সরাসরি লন্ডনের বিমানে ওঠে ইংলিশরা। অন্যদিকে, আগে বিদায় নেয়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে রোববার কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। ফ্লাইটটি প্রথমে জোহানেসবার্গে যাবে এবং সেখানে প্রোটিয়া দল নেমে যাওয়ার পর ক্যারিবিয়ানদের নিয়ে অ্যান্টিগায় পৌঁছাবে।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে টুর্নামেন্ট শেষ করেও ইংল্যান্ড কেন আগে দেশে ফেরার সুযোগ পেল, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ডি কক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মজার ব্যাপার, আইসিসি, আমরা কিছুই শুনতে পাইনি। কিন্তু ইংল্যান্ড কোনোভাবে আমাদের আগেই চলে গেল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা স্রেফ অন্ধকারে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, কীভাবে একটি দল অন্যদের চেয়ে বেশি প্রভাব রাখে!’

ডি ককের এই ক্ষোভের সঙ্গে একমত পোষণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তিনি আইসিসির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। শুধুমাত্র আইসিসির টেবিলে আপনার ক্ষমতা আছে দেখে আপনি বেশি সুবিধা পাবেন এমনটা হওয়া একেবারেই উচিত নয়।’

আইকে/টিএ

মন্তব্য করুন