আফ্রিদি কোহলির রেকর্ড ছুঁলেন স্যামসন
ছবি: সংগৃহীত
০৯:৩৪ পিএম | ০৮ মার্চ, ২০২৬
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি ও ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করেছেন সাঞ্জু স্যামসন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত রান পাননি সাঞ্জু স্যামসন। তুলানমূলক দুর্বল প্রতিপক্ষ নামিবিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ও ২৪ রান করে ফেরেন ভারতীয় এই টপঅর্ডার ব্যাটসম্যান।
কিন্তু ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন সমীকরণের ম্যাচে ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দিতে অগ্রণী ভূমিকার রাখেন স্যামসন। অথচ সেই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতো ভারত।

এরপর সেমিফাইনালের নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ফাইনালে তুলে দেন স্যামসন। আজ বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন স্যামসন।
এদিন তিনি ৪৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ৮৯ রান করে ফেরেন স্যামসন। তিন ম্যাচ তার সংগ্রহ ২৭৫ রান। এর আগে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে পরপর (৫১ ও ৫৫) ফিফটি হাঁকিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রাখেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার বিপক্ষে ৭২ ও ৭৭ রানের ইনিংস খেলে দলকে শিরোপা উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিরাট কোহলি। সাবেক অধিনায়ক বিরাট কোহলির মতো টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের তৃতীয় শিরোপা উপহার দিতে নক আউটের তিন ম্যাচে ৯৭*, ৮৯ ও ৯৮ রান করেন সাঞ্জু স্যামসন।
আরআই/টিএ