টুর্নামেন্ট সেরা পুরস্কার পেলেন স্যামসন
ছবি: সংগৃহীত
১২:৫৮ এএম | ০৯ মার্চ, ২০২৬
আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতল ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল তারা। আর পুরো বিশ্বকাপ জুড়ে দারুণ পারফর্ম করায় টুর্নামেন্ট সেরা পুরস্কার উঠেছে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসনেরস হাতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৩২১ রান করেছেন স্যামসন। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০০ এর কাছাকাছি। বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন এই ভারতীয় ক্রিকেটার। যার সুবাদে বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফিও উঠেছে তার হাতে।
এদিকে ফাইনালে অসাধারণ বোলিং করেছেন বুমরাহ। ফাইনালে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। ফাইনাল সেরা পুরস্কারও উঠেছে বুমরাহর হাতে। তার পাশাপাশি যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন তিনি। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল পুঁজি পায় তারা। জবাবে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তাতে ৯৬ রানের বিশাল জয় পায় ভারত।
২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এরপর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ম্যান ইন ব্লুরা। এবার আবারও বিশ্বকাপের শিরোপা জিতল তারা।
টিজে/টিএ