© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরো টুর্নামেন্টে অন্য দলের সঙ্গে ভারতের তুলনা ছিল না: কোহলি

শেয়ার করুন:
পুরো টুর্নামেন্টে অন্য দলের সঙ্গে ভারতের তুলনা ছিল না: কোহলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ এএম | ০৯ মার্চ, ২০২৬
প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এনিয়ে সর্বোচ্চ তৃতীয়বারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরল ম্যান ইন ব্লুরা। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর দলকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি।

আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২৫৫ রানের বিশাল পুঁজি পায় তারা। জবাবে ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ভারতের জয়ের পর এক্সে দলকে অভিনন্দন জানিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতের সঙ্গে অন্য দলের কোনো তুলনা ছিল না।

এক্সে কোহলি লেখেন, 'আহমেদাবাদে টিম ইন্ডিয়ার দারুণ জয়। পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যে বিস্ফোরক ক্রিকেট খেলেছি, তার সঙ্গে অন্য কোনো দলের তুলনাই ছিল না। কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়ার যে মানসিকতা ছেলেরা দেখিয়েছে, সেটাই আমাদের আবার বিশ্বচ্যাম্পিয়ন করেছে। এই সাফল্যের জন্য সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের প্রত্যেক সদস্যকে অভিনন্দন।'


২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন বিরাট কোহলি। যদিও বিশ্বকাপ জয়ের পরই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান সর্বকালের সেরা ব্যাটারদের একজন কোহলি। এবার দলকে অভিনন্দন জানালেন তিনি।

এদিকে ভারতকে অভিনন্দন জানিয়েছেন দলের সাবেক ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন শচিন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ভারত টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নের প্রাপ্য। 

টিজে/টিএ 

মন্তব্য করুন