© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এএফসি নারী এশিয়ান কাপনকআউটে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

শেয়ার করুন:
নকআউটে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৪ এএম | ০৯ মার্চ, ২০২৬
বাংলাদেশের আশা এখনও বেঁচে আছে। চীনের পর উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার সত্ত্বেও, তবে সেটা সামান্যই। সে কারণে এএফসি নারী এশিয়ান কাপের নকআউটে যেতে অসম্ভবকে সম্ভব করতে হবে আফঈদা খন্দকারদের।

সেই মিশনে গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ বিকেল ৩টায় বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ উজবেকিস্তান। শক্তির বিচারে তারা বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে, বাংলাদেশ আছে যেখানে ১১২ নম্বরে, উজবেকিস্তানের স্থান ৪৯-এ। কোয়ার্টার ফাইনালে যেতে হলে পার্থে এই দলটির বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে।

পিটার বাটলারের শিষ্যরা অনুপ্রেরণা খুঁজতে পারে গত বছরের মিয়ানমারের বিপক্ষে ম্যাচ থেকে। মিয়ানমার ও উজবেকিস্তানের র‌্যাঙ্কিং কাছাকাছি। সেই মিয়ানমারকে ইয়াঙ্গুনে বাছাইয়ে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।



‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া ও চীনের পয়েন্ট ৬ করে হয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে নকআউটে যাওয়ার জন্য একটিই পথ খোলা- তৃতীয় সেরা দুই দলের একটি হওয়া। এই বিবেচনায়ও বাংলাদেশ অনেক পিছিয়ে। ‘এ গ্রুপের ফিলিপাইনস ও ‘সি’ গ্রুপের ভিয়েতনামের ৩ পয়েন্ট করে হয়ে গেছে।

এই দুই দলের বড় হার কামনা করতে হবে আফঈদাদের। পাশাপাশি উজবেকিস্তান ম্যাচ দিয়ে ঋণাত্মক ৭ গোলের হিসাব ধনাত্মকে নিয়ে আসতে হবে।

অবশ্য সমীকরণের মারপ্যাচ নিয়ে ভাবছেন না বাটলার। তার কাছে জয়-পরাজয় মূখ্য নয়। চোখ রাখছেন মেয়েদের পারফরম্যান্সের উন্নতিতে। তিনি বলেন, ‘আসরের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, এটা সবাই জানে। আমাদের ফুটবলাররা ডে বাই ডে উন্নতি করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। ওদের কাছে সেরাটা চাই আমি। মাঠে ওরা ভালো ফুটবল খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতে পারে। উজবেকিস্তান ভালো দল। আমাদের সতর্ক থাকতে হবে।’

এসকে/টিকে

মন্তব্য করুন