২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে কোন দল কত প্রাইসমানি পেল
ছবি: সংগৃহীত
০৪:২৯ পিএম | ০৯ মার্চ, ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপার সঙ্গে বড় অঙ্কের অর্থ পুরস্কারও জিতে নিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণায় ২০২৬ আসরের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটির বেশি। এর মধ্যে চ্যাম্পিয়ন ভারত পাচ্ছে ৩০ লাখ ডলার, অর্থাৎ প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা।
ফাইনালে ভারতের কাছে ৯৬ রানে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পাচ্ছে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৭ লাখ ৯০ হাজার ডলার করে, যা প্রায় সাড়ে ৯ কোটি টাকার বেশি।
এদিকে সুপার এইট থেকে বাদ পড়া জিম্বা বুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাচ্ছে ৩ লাখ ৮০ হাজার ডলার করে, অর্থাৎ প্রায় সাড়ে চার কোটি টাকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো অংশগ্রহণ বাবদ পাচ্ছে আড়াই লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটিরও বেশি।
টিকে/