© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেবো, জনস্বার্থ বিরোধী কিছুকে না: জামায়াত আমির

শেয়ার করুন:
সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেবো, জনস্বার্থ বিরোধী কিছুকে না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ পিএম | ২২ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেবো, কিন্তু জনস্বার্থের বিরোধী কিছু হলে আমরা তা মেনে নেবো না।

আজ রোববার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ৬৫ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি ভাষণ দেবেন তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, ব্যক্তি সম্পর্কে আপত্তি আছে।

পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয় উল্লেখ করে তিনি জানান, সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অপেক্ষায়, এটা দ্রুত হওয়া উচিত।

রাজনৈতিকভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াত এসব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান বিরোধীদলীয় নেতা। মতবিনিময় সভায়, আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর জামায়াতের নেতারা।

আইকে/টিকে

মন্তব্য করুন