© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধ শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

শেয়ার করুন:
অবৈধ শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া
international-desk
১০:২৯ এএম | ১৯ জুন, ২০২০

করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাবে পুরো বিশ্ব এখন অর্থনৈতিক সংকটের আশঙ্কায় রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সাধারণ নাগরিকদের পাশাপাশি, বিশেষ করে অবৈধভাবে বসবাসকারীরা আছেন চরম বিপাকে।

তাদের কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের নাগরিক আইনে কিছুটা বিশেষ সুবিধার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদ্দিন।

স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রীর কার্যালয়ে শতদিন উদযাপন উপলক্ষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনুদ্দিন জানান, বর্তমানে যেসব অবৈধ বিদেশী কর্মীরা পারমিট না থাকার কারণে বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযানে আটকা পড়ে জেলে বন্দি রয়েছেন, শুধু তাদেরকে নিয়োগকর্তা কর্তৃক অভিবাসন আইনের নিয়মকানুন মেনে বৈধতা দেয়া হবে।

তবে মনে রাখতে হবে, অপরাধী রেকর্ডযুক্ত কোন বিদেশী কর্মী এই সুযোগের আওতায় থাকবে না।

অন্যদিকে, এসব পরিকল্পনা কতটুকু সম্ভব হবে সেটি ইমিগ্রেশন বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে আলোচনার বিষয় রয়েছে। তবে অবৈধ বিদেশী কর্মীদের বৈধতা দেয়ার ব্যাপারে তার অবস্থান ইতিবাচক। তিনি এ ব্যাপারে খোলাখুলি কথা বলতে চান বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে।

তিনি আরও বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২২ লাখের মতো বিদেশী শ্রমিক বৈধভাবে বসবাস করছেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন