© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড়ের আভাস

শেয়ার করুন:
সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে আবহাওয়া অফিসের রাত ১১টা থেকে পরবর্তী দিন অর্থাৎ আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরআই/ এসএন

মন্তব্য করুন